August 7, 2026, 11:38 am
শিরোনাম :
চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

খরচ না পেয়ে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব ছাড়লেন উপজেলা মহিলা দল নেত্রী

মনিরুল ইসলাম

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন উপজেলা মহিলা দলের এক নেত্রী। প্রয়োজনীয় খরচের অর্থ না পাওয়ায় হতাশ হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
ওই নেত্রীর নাম সুলতানা রাজিয়া। তিনি নেছারাবাদ উপজেলা মহিলা দলের সদস্য এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন। স্ট্যাটাসে সুলতানা রাজিয়া লেখেন,
“জলাবাড়ি, সুটিয়াকাঠি ও গুয়ারেখা ইউনিয়নের নির্বাচন পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। সামর্থ্য অনুযায়ী খরচ করেছি। আর ক্ষমতা নাই। কারো কোনো সহযোগিতা পাইনি।”দলীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট নির্বাচনী কেন্দ্রগুলোর প্রচার ও ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা না পাওয়ায় তিনি দীর্ঘদিন ধরে চাপের মধ্যে ছিলেন। শেষ পর্যন্ত খরচ বহন করতে না পেরে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে
যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি



ফেসবুক কর্নার