July 18, 2026, 4:00 am
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

শত্রু হলেও তার নিরাপত্তা নিশ্চিত করবো: শেখ ফরিদুল ইসলাম

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, “ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়—এটি এ দেশের মানুষের অধিকার, নিরাপত্তা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক।”
সোমবার (২৭ জানুয়ারি) বিকাল তিনটায় রামপাল উপজেলার বাইনতলা আলিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাইনতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় শেখ ফরিদুল ইসলাম বলেন, রাজনীতিতে মতভেদ থাকতেই পারে, তবে জনগণের নিরাপত্তার প্রশ্নে কোনো শত্রুতা নেই। তিনি বলেন, “কেউ আমার রাজনৈতিক প্রতিপক্ষ হলেও তার নিরাপত্তা নিশ্চিত করা আমার নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। জনগণের জানমাল রক্ষাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব।”
তিনি আরও বলেন, তিনি এই জনপদেই জন্মগ্রহণ ও বেড়ে উঠেছেন এবং এলাকার মানুষের সুখ-দুঃখ ও সমস্যা সম্পর্কে তিনি অবগত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে—এটাই তার রাজনীতির মূল দর্শন বলে তিনি উল্লেখ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরে শেখ ফরিদুল ইসলাম বলেন, তারেক রহমান একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, যেখানে মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে, মতপ্রকাশের স্বাধীনতা থাকবে এবং রাষ্ট্র নাগরিকদের সর্বাত্মক নিরাপত্তা প্রদান করবে। তিনি বলেন, “ধানের শীষ সেই সংগ্রামের প্রতীক—যে সংগ্রাম মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও নিরাপদ ভবিষ্যতের জন্য।”
ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, কে কোন দল করবে বা কাকে ভোট দেবে—এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে নির্বাচনের পর সবাইকে নিয়ে একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গড়ে তোলাই বিএনপির দায়িত্ব। তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হই বা না হই—আমি আপনাদের সন্তান, ভাই ও বন্ধু হিসেবেই সবসময় পাশে থাকবো। আমি মিথ্যা আশ্বাস দিই না এবং যেটা পারবো না, সেটা বলিও না।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষই পারে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধার করতে।
বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাস্থল উৎসবমুখর হয়ে ওঠে। স্লোগান ও করতালিতে মুখরিত মাঠে বক্তাদের কণ্ঠে একটাই বার্তা স্পষ্ট হয়ে ওঠে—ধানের শীষ মানেই মানুষের পক্ষে রাজনীতি, ধানের শীষ মানেই নিরাপত্তা ও গণতন্ত্র।



ফেসবুক কর্নার