August 7, 2026, 10:44 am
শিরোনাম :
চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

নির্বাচনের আগে উত্তেজনা—লোহাগাড়ায় হিংসাত্মক আচরণ ও আচরণবিধি লঙ্ঘনে প্রশাসনের অভিযান

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রাম-১৫ সংসদীয় আসনের অন্তর্গত লোহাগাড়া উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে প্রার্থীদের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলার একাধিক ঘটনা ঘটায় নির্বাচনী পরিবেশে সহিংসতা ও অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো প্রার্থীদের ব্যানার ও পোস্টার উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছিঁড়ে ফেলা হয়। এতে সংশ্লিষ্ট প্রার্থীর সমর্থকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ঘটনার পরপরই লোহাগাড়া উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে। অভিযানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানাও আদায় করা হয়।
এদিকে নির্বাচনী সহিংসতা ও প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কয়েকজন ভোটার নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্যানার-পোস্টার ছেঁড়া, হুমকি ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তারা বলেন, ভোট দেওয়া আমাদের সাংবিধানিক অধিকার, কিন্তু এমন প্রতিহিংসামূলক আচরণ চলতে থাকলে ভোটকেন্দ্রে যেতে ভয় লাগছে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে চাই।
ভোটারদের দাবি, নির্বাচনী এলাকায় প্রশাসনের আরও দৃশ্যমান উপস্থিতি, টহল জোরদার ও কঠোর নজরদারি থাকলে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কোনো ধরনের বিশৃঙ্খলা, হুমকি, সহিংসতা কিংবা আচরণবিধি লঙ্ঘন বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থী ও তাদের সমর্থকদের সংযমী ভূমিকা পালন করা জরুরি। পাশাপাশি প্রশাসনের নিয়মিত তদারকি ও কঠোর অবস্থান নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।



ফেসবুক কর্নার