August 7, 2026, 10:42 am
শিরোনাম :
চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

অভয়নগর প্রতিবেদক

সুন্দরবন ও মোংলা বন্দরের টেকসই উন্নয়নের লক্ষ্যে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসনের বিএনপির প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, এই অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন করতে হলে সংসদে বিএনপির শক্তিশালী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এজন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার আলিপুর স্কুল মাঠে আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লায়ন ফরিদ। ৩ নম্বর বাইনতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জনসভায় তিনি বলেন, ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করা হলে এবং বিএনপি সরকার গঠন করলে রামপাল-মোংলা অঞ্চলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। শিল্প, বন্দর ও ব্যবসাবাণিজ্যের প্রসারের মাধ্যমে বেকারত্ব দূর করার পাশাপাশি এলাকার মানুষের জানমাল ও জীবনের নিরাপত্তা সর্বাগ্রে নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

লায়ন ফরিদ আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিকদের সব রাষ্ট্রীয় অধিকার নির্বিঘ্নে ভোগের পরিবেশ সৃষ্টি হবে। তিনি বলেন, বিএনপি নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যুব সমাজের কর্মসংস্থানে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিই। দেশ গড়ি মিলেমিশে, উন্নয়নের পথে এগিয়ে নেই রামপাল-মোংলা ও সুন্দরবন অঞ্চলকে।’



ফেসবুক কর্নার