August 7, 2026, 10:46 am
শিরোনাম :
চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিন — মুফতী আমানুল্লাহ

অভয়নগর প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) খুলনা মহানগরীর সদর থানার ২১ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউজ মোড়, জব্বার সরণি, স্টেশন রোড, কদমতলা, রেলস্টেশন এলাকা, ৫ ও ৭ নম্বর ঘাট, জোড়া গেট, নিক্সন মার্কেট, জব্বার মার্কেট, হেলাতলা, ক্লে রোড, ডাকবাংলা ও বড়বাজারসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে মুফতী আমানুল্লাহ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। তিনি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানান।
পথসভায় তিনি বলেন, দেশের প্রকৃত পরিবর্তন আনতে ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, উত্তম নীতি ও আদর্শের পক্ষে এবং মানবতার কল্যাণে সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দিতে হবে।
এ সময় গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, নগর সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
গণসংযোগ ও পথসভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।



ফেসবুক কর্নার