August 7, 2026, 10:42 am
শিরোনাম :
চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

ভাইরাল সেই ভিডিও নিয়ে যা বললেন ছাত্রদল সভাপতি

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহে বিএনপির একটি নির্বাচনী জনসভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশে বসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিষয়টি নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত ও উদ্দেশ্যপ্রণোদিত।

রাকিবুল ইসলাম রাকিবের ভাষ্য অনুযায়ী, জনসভার মঞ্চে তারেক রহমান আসন গ্রহণ করার পর নিজ উদ্যোগেই তাকে ডেকে পাশে বসার নির্দেশ দেন। ময়মনসিংহ তার জন্মস্থান হওয়ায় নেতার পক্ষ থেকে এই সম্মান দেখানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে সে সময় পায়ে কেডস থাকায় মঞ্চে বসতে তিনি কিছুটা অস্বস্তিবোধ করছিলেন। পরে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের অনুরোধে এবং তারেক রহমানের অনুমতি নিয়ে তিনি নেতার সামনে তুলনামূলক সুবিধাজনক স্থানে বসেন।

ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, পুরো প্রেক্ষাপট উপেক্ষা করে ভিডিওর একটি নির্দিষ্ট অংশ কেটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভিন্ন উদ্দেশ্য হাসিলের চেষ্টা চলছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ওই মঞ্চে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ ২৪ জন সংসদ সদস্য পদপ্রার্থী উপস্থিত ছিলেন। সে অবস্থায় ছাত্রদলের সভাপতিকে ডেকে কাছে বসানো ছিল তারেক রহমানের পক্ষ থেকে রাজপথের ত্যাগী নেতাকর্মীদের প্রতি সম্মানের প্রতিফলন।

নেতাকর্মীদের উদ্দেশে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে রাকিব বলেন, তারেক রহমান দেশে ফিরেছেন মাত্র এক মাস হলো। তাঁর ঘোষিত ভিশন ও রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে সময় প্রয়োজন। দীর্ঘ সাড়ে ১৫ বছর যারা রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তাদের প্রত্যেকের ত্যাগ ও অবদান পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।



ফেসবুক কর্নার