August 7, 2026, 10:45 am
শিরোনাম :
চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

দীর্ঘ ২০ বছর পর নওগাঁ আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

দীর্ঘ ২০ বছর পর আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নওগাঁ সফরে আসছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সারাদেশে নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে বিকেল ৩টায় শহরের এটিম মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এটিম মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে মাঠ এলাকা পরিদর্শন করা হলে দেখা যায়, মঞ্চ নির্মাণ ও মাইক স্থাপনের কাজে শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। জনসভাকে ঘিরে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, “দীর্ঘ ২০ বছর পর আমাদের চেয়ারম্যান নওগাঁয় আসছেন। নওগাঁবাসী অধীর আগ্রহে তাকে বরণ করতে প্রস্তুত।” তিনি আরও বলেন, জনসভায় তারেক রহমান নওগাঁর উন্নয়ন নিয়ে তার ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরবেন।
নিরাপত্তা বিষয়ে তিনি জানান, সফরকে ঘিরে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করা হচ্ছে জনসভায় প্রায় দুই লাখের বেশি মানুষ অংশগ্রহণ করবেন।
দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালেই ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। রাজশাহীর সমাবেশ শেষে তিনি নওগাঁর জনসভায় যোগ দেবেন। নওগাঁর কর্মসূচি শেষ করে তিনি বগুড়ার উদ্দেশে রওনা হবেন।



ফেসবুক কর্নার