August 7, 2026, 10:44 am
শিরোনাম :
চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

পদ্মাপাড়ের পথে তারেক রহমান, রাজশাহী থেকে শুরু উত্তরাঞ্চল সফর

অভয়নগর প্রতিবেদক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে নির্বাচনী সমাবেশে যোগ দিতে ঢাকা ছেড়েছেন। বেলা ১২টা ২৫ মিনিটের দিকে তাকে বহনকারী বিমানটি রাজশাহীতে অবতরণের কথা রয়েছে। সফরের শুরুতেই তিনি সস্ত্রীক রাজশাহীতে পৌঁছে হযরত শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন। এরপর তিনি সরাসরি যাবেন নির্বাচনী সমাবেশস্থলে।

এই সমাবেশকে ঘিরে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ভোর থেকেই বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে উঠেছে আশপাশের এলাকা। দীর্ঘদিন পর দলীয় প্রধানকে সামনে থেকে দেখার সুযোগ পেয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

রাজশাহীর সমাবেশ শেষে তারেক রহমান নওগাঁয় এটিএম মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হবেন। রাতে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে যোগ দিয়ে উত্তরাঞ্চলে প্রথম দিনের কর্মসূচি শেষ করবেন বিএনপি চেয়ারম্যান।

আগামীকাল শুক্রবার তিনি রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত এবং নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এরপর বগুড়ায় রাত্রিযাপন করবেন। শনিবার বগুড়া থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের সমাবেশে যোগ দিয়ে সফর শেষ করে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের। এই ধারাবাহিক সফরকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ানোর আভাস মিলছে।



ফেসবুক কর্নার