August 7, 2026, 10:45 am
শিরোনাম :
চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

নেতারা কেন মন্ত্রণালয় ছাড়েননি, ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

অভয়নগর প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলের নেতারা ইচ্ছাকৃতভাবেই মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়েননি, যাতে অন্তত কিছু মন্ত্রণালয় দুর্নীতি থেকে রক্ষা পায় এবং দেশের মানুষের আস্থা তৈরি হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সাইফুল আলম খানের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন,
“দু-একজন নেতা বলছেন, আমরা যদি এতটাই অসৎ হতাম আর আপনারা এত সৎ ছিলেন, তাহলে মন্ত্রণালয় ছেড়ে যাননি কেন? আমরা ছেড়ে যাইনি, যাতে অন্তত তিনটি মন্ত্রণালয় বেঁচে থাকে। বেঁচে থাকে দুর্নীতির হাত থেকে, রক্ষা পায় এবং দেশের মানুষের আস্থা তৈরি হয়।”

তিনি আরও বলেন, জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী ও সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বিএনপি সরকারের সময় তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। কিন্তু সে সময় তাদের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি বলে দাবি করেন তিনি।

জামায়াত আমিরের ভাষায়, দায়িত্বে থেকেও স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখা সম্ভব—এটাই জামায়াত প্রমাণ করতে চেয়েছে।



ফেসবুক কর্নার