July 18, 2026, 3:10 am
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

৩১ জানুয়ারি সিরাজগঞ্জে তারেক রহমানের নির্বাচনী জনসভা

রাকিবুল ইসলাম রাকিব সিরাজগঞ্জ

নির্বাচনী জনসভায় অংশ নিতে সিরাজগঞ্জ সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় সদর উপজেলায় বিসিক শিল্পপার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখবেন তিনি। বুধবার (২৮ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী ও রংপুর বিভাগে নির্বাচনী সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জেও আসছেন। এদিন জেলার ৬টি আসনে দলের মনোনীত প্রার্থীদের পরিচয় করে দেবেন তিনি। এদিকে  বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতেও তারেক রহমানের সিরাজগঞ্জ জনসভায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। রিটার্নিং কর্মকর্তা বরাবর প্রেরণ করা ওই চিঠিতে নির্ধারিত স্থানে জনসভা করার অনুমতি চাওয়া হয়েছে। সিরাজগঞ্জের ৬টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের জনসভা সফল করতে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। জনসভা সফল করতে বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের আগমণকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। জনসভায় বিপুল সংখ্যক জনসমাগম হবে।



ফেসবুক কর্নার