July 18, 2026, 3:10 am
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

“ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত”—কালীগঞ্জের বিশাল নির্বাচনী সমাবেশে রাশেদ খাঁন রাশেদ খাঁন

অভয়নগর প্রতিবেদক

ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত। এই আমানতের সঙ্গে কোনোভাবেই খেয়ানত করা যাবে না। ৫ আগস্টের পর যারা হাটবাজার দখল, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছে—তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বিএনপিতে আর চাঁদাবাজির রাজনীতি চলবে না। যারা আওয়ামী লীগের নাম ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজি করেছে, তাদেরও দলে কোনো স্থান হবে না।
বুধবার বিকেলে ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, জননেতা তারেক রহমানের নির্দেশনায় কালীগঞ্জে একটি পরিচ্ছন্ন, মানবিক ও জনবান্ধব বিএনপি গড়ে তোলা হবে। তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো হবে। কালীগঞ্জে আর কোনো কাঁচা রাস্তা থাকবে না এবং প্রতিটি নাগরিকের মৌলিক সেবা নিশ্চিত করা হবে।
সমাবেশে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এই এলাকায় নির্বিঘ্নে বসবাস করবেন। বিএনপির কাছে আপনারা শতভাগ নিরাপদ। ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত—এই নাম ব্যবহার করে কেউ যদি মিথ্যার আশ্রয় নিয়ে ফায়দা লুটতে চায়, তাহলে জনগণই তাকে ঝেটিয়ে বিদায় দেবে।
বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীকে ইঙ্গিত করে রাশেদ খাঁন বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করলেও যদি নৈতিকতা না থাকে, তবে তা সমাজের জন্য ক্ষতিকর। মিথ্যা ও নাটকীয় অভিনয়ের মাধ্যমে যারা ভোট আদায়ের চেষ্টা করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও তিনি মন্তব্য করেন।
সমাবেশকে ঘিরে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সমাবেশ শুরুর আগেই শহরের প্রতিটি সড়ক ও এলাকা হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে। মাঠ কানায় কানায় ভরে ওঠে জনসমুদ্রে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখতে হবে। দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়।



ফেসবুক কর্নার