August 7, 2026, 9:44 am
শিরোনাম :
চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

দুর্নীতি মুক্ত দেশ গড়তে হাতপাখায় ভোট দিন-মুফতী আমানুল্লাহ

অভয়নগর প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-২ আসনের হাতপাখা’র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ সোনাডাঙ্গা থানার ১৬ নং ওয়ার্ডের সুইচ গেট, হামিদ নগর, রায়েল মহল, বড় মসজিদ এলাকা, আজিজের মোড়, বড় বয়রা, বয়রা বাজার, পূজা খোলা, বিশ্বাস পাড়া সহ বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও প্রচার মিছিল করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী-২৬) দিনব্যাপী গণসংযোগে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এ সময় ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়। পথসভায় মুফতী আমানুল্লাহ বলেন, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ ও দখলবাজদের রুখতে দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালো নীতি-আদর্শের পক্ষে, মানবতার কল্যাণে হাতপাখায় ভোট দেওয়ার আহবান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ মইন উদ্দিন, আব্দুর রশিদ, আব্দুল মান্নান, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ আব্দুল মান্নান, মাওঃ ইকবাল মাহমুদ, আব্দুস সোবাহান, মুন্সি বশির উদ্দিন, ক্বারী সোহরাব হোসেন, মোঃ ফয়সাল করিম, হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ আমিনুর ইসলাম, সাব্বির আহমেদ, মোঃ রেজাউল করীম, মোঃ আসাদুল্লাহ, আল-আমিন, হাফেজ উসামা আবরার, নুরুল করিম, মাশরাফি বিন মুর্তজা সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।
গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে ।



ফেসবুক কর্নার