August 7, 2026, 9:44 am
শিরোনাম :
চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

ভলাকুটে বিশাল জনসভা, স্বতন্ত্র প্রার্থী একেএম কামরুজ্জামান মামুনের নির্বাচনী প্রচারণা

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নে স্বতন্ত্র সংসদ প্রার্থী একেএম কামরুজ্জামান মামুনের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে একটি বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ভলাকুট বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন। সমাবেশটি ‘মামুন ভাই, মামুন ভাই, ঘোড়া, ঘোড়া’ স্লোগানে মুখরিত ছিল।
সভায় সভাপতিত্ব করেন ভলাকুটের বিশিষ্ট মুরুব্বি হাজী আলী নেওয়াজ। সঞ্চালনা করেন ভলাকুট ০৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপির নেতা এসএম শাফি মাহমুদ।
স্বতন্ত্র প্রার্থী একেএম কামরুজ্জামান মামুন তার বক্তব্যে বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে আলোকিত নাসিরনগর গড়াই আমার প্রধান লক্ষ্য। সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করা এবং দূর্ণীতিমুক্ত নাসিরনগর প্রতিষ্ঠা করা হবে।” তিনি সকলের প্রতি ঘোড়া প্রতীকে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভলাকুট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসু তালুকদার, উপজেলা বিএনপির সহ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আঃ আওয়াল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মীর মোস্তফা জালালসহ অন্যান্য দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার