March 7, 2026, 5:31 am
শিরোনাম :
আজ ঐতিহাসিক ৭ মার্চ ইরানে এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’, সময় জানালেন মার্কিন মন্ত্রী দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫৯ লাখ টাকার মাদক ও ভারতীয় চোরাই পণ্য জব্দ হরমুজ প্রণালি: বিশ্ব অর্থনীতির ধমনীতে ইরানের সতর্কবার্তা কক্সবাজারে  তরুণীকে ধর্ষণ আটক ৩  এনসিপিতে ভাঙনের আভাস, পদত্যাগ করলেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কলিন্স চাকমা সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত কাজিপুরে ভুট্টাক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ইবি শিক্ষিকা হত্যা: প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার, আইসিইউতে চিকিৎসাধীন

দিরাই-শাল্লায় পরিবর্তনের ডাক, শিশির মনিরের জনসভায় মানুষের ঢল

অভয়নগর প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নির্বাচনী প্রচারণায় নতুন গতি দেখা দিয়েছে। ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে শাল্লা উপজেলার শাল্লা গ্রামে আয়োজিত এক বিশাল জনসভা জনসমুদ্রে পরিণত হয়।

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির

বক্তব্যে তিনি দিরাই-শাল্লার উন্নয়নের একটি সুস্পষ্ট রোডম্যাপ তুলে ধরে বলেন, দিরাই-শাল্লার মাটি ও মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এ এলাকার মানুষের অধিকার রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিলে দিরাই-শাল্লাকে একটি আধুনিক, শিক্ষিত ও বৈষম্যহীন জনপদে রূপান্তরিত করার অঙ্গীকার করেন তিনি।

শিশির মনির আরও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং হাওর অঞ্চলের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাই হবে তার সংসদীয় কার্যক্রমের প্রধান লক্ষ্য।

সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকেই শাল্লা উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনসভাটিকে একটি বড় গণসমাবেশে রূপ দেয়।

শাল্লা গ্রামের বাসিন্দা শামসুল আলম বসু-এর সভাপতিত্বে এবং মাওলানা মোয়াজ্জেম হোসেন-এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন নূরে আলম সিদ্দিকী, ভূবন বৈষ্ণব, বিধান চৌধুরী, মজিবুর রহমান, মাওলানা শাহীনূর রহমান, রাকিবুল হাসান, আব্দুল কুদ্দুস নোমান, জুনায়েদ আল হাবিব, আব্দুল গফুর, সেলিম আহমদ, বাহাদুর রহমান ও মাসুম বিল্লাহ।

বক্তারা দিরাই-শাল্লার টেকসই উন্নয়নের জন্য শিশির মনিরকে সৎ, যোগ্য ও উচ্চশিক্ষিত প্রার্থী হিসেবে উল্লেখ করে তাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনসভা শেষে সন্ধ্যায় অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির বাহাড়া ইউনিয়নের ভেড়াডহড় গ্রামে একটি কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ ঘটনাকে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।



ফেসবুক কর্নার