August 7, 2026, 9:44 am
শিরোনাম :
চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

এবারের নির্বাচন দেশের মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই: তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নওগাঁয় আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, যারা অতীতে ভোট চুরি করেছে, তাদের একটি পক্ষ ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে এখনো আরেকটি পক্ষ ষড়যন্ত্র করছে। গত ১৫ বছর এই দুই পক্ষ ভেতরে ভেতরে একসঙ্গেই ছিল। তারা কোনো আন্দোলন-সংগ্রামে ছিল না, বরং সুযোগ খুঁজে এখন আবার চক্রান্তে লিপ্ত হয়েছে।

ভোটের দিন করণীয় বিষয়ে সতর্ক করে তিনি বলেন, সবাই যেন তাহাজ্জুদ নামাজ আদায় করে নিজ নিজ এলাকায় একসঙ্গে ভোটকেন্দ্রে যান। মুসলমানরা জামাতে নামাজ আদায় করবেন এবং অন্য ধর্মাবলম্বীদেরও সঙ্গে নিয়ে কেন্দ্রে উপস্থিত হবেন। সকাল সাতটায় ভোটকেন্দ্র খুলবে, ঠিক তখনই ভোট দেওয়া শুরু করতে হবে। কোনো দেরি করা যাবে না।

তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায় ভোটকেন্দ্রের সামনে লাইন থাকলেও ভেতরে লাইন এগোয় না। তখন বুঝতে হবে ভেতরে অনিয়ম শুরু হয়েছে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

২০০৮ সালের নির্বাচনের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, সে সময় খালি ব্যালট বাক্স দেখিয়ে পরে ভরা ব্যালট বাক্স দেখানো হয়েছিল। সেই অভিজ্ঞতা আমাদের ভুলে গেলে চলবে না।

নওগাঁর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় নওগাঁয়। কৃষকদের সহযোগিতার জন্য কৃষি কার্ড চালু করা হবে, যাতে সহজে কৃষি ঋণ পাওয়া যায়। পাশাপাশি এ অঞ্চলে প্রচুর আম উৎপাদন হলেও পর্যাপ্ত হিমাগার নেই, ভবিষ্যতে সেই ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, আম ও অন্যান্য ফসল রাজধানীতে দ্রুত পরিবহনের জন্য রেললাইন স্থাপন করা হবে। এতে শুধু ফসল পরিবহন নয়, সাধারণ মানুষের যাতায়াতও সহজ হবে।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, যুব সমাজকে যে কোনো মূল্যে খেলাধুলায় ফিরিয়ে আনতে হবে। সে জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে।

সবশেষে গণতন্ত্রের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেক মানুষ প্রাণ দিয়েছেন, আহত ও পঙ্গু হয়েছেন। তাদের ত্যাগ যেন বৃথা না যায়। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে গণতন্ত্রের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার