March 7, 2026, 3:17 am
শিরোনাম :
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫৯ লাখ টাকার মাদক ও ভারতীয় চোরাই পণ্য জব্দ হরমুজ প্রণালি: বিশ্ব অর্থনীতির ধমনীতে ইরানের সতর্কবার্তা কক্সবাজারে  তরুণীকে ধর্ষণ আটক ৩  এনসিপিতে ভাঙনের আভাস, পদত্যাগ করলেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কলিন্স চাকমা সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত কাজিপুরে ভুট্টাক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ইবি শিক্ষিকা হত্যা: প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার, আইসিইউতে চিকিৎসাধীন নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে তরুণদের ব্যাপক সাড়া শ্রীমঙ্গল পুলিশের অভিযানে পানি পাম্প ও চোরাই রাবারসহ ৬ জন আটক

ভোটের বাকি ১১ দিন মণিরামপুরে ছয় প্রার্থীর লড়াই—হেভিওয়েট তিন, ভোটারদের দ্বারে দ্বারে দুই প্রার্থীর তিন ছেলে

মাসুম বিল্লাহ মনিরামপুর যশোর

আজ শনিবার বাদে আর মাত্র ১১ দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে নির্বাচনী মাঠ দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে।
বর্তমানে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচারণা, জনসমর্থন ও মাঠের তৎপরতায় চলমান জরিপে তিনজন প্রার্থীকে হেভিওয়েট হিসেবে বিবেচনা করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।
বৃহত্তর যশোর জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে মণিরামপুরে দেখা যাচ্ছে এক ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন রাজনৈতিক চিত্র। এখানে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাবা, আর সেই বাবাদের বিজয় নিশ্চিত করতে অলিগলি, গ্রাম-গঞ্জ ও বাজারে সক্রিয়ভাবে মাঠে নেমেছেন দুই এমপি প্রার্থীর তিন ছেলে সন্তান। তারা সরাসরি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বাবার পক্ষে ভোট প্রার্থনা করছেন।
এমন চিত্র দেখা গেছে—
স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম. ইকবাল হোসেনের কলস প্রতীকের পক্ষে তার দুই ছেলে হাসাইন ইকবাল সানি ও হুসাইন ইকবাল সাদি মাঠে প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মা. রশীদ আহমেদের পক্ষে তার ছেলে তালহা বিন রশীদ নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারা গ্রাম, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় ধারাবাহিক গণসংযোগ করছেন। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি বাবার রাজনৈতিক পরিচয়, আদর্শ ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছেন তারা। তরুণদের এই সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী প্রচারণায় যুক্ত করেছে নতুন গতি ও বাড়তি উদ্দীপনা।
স্থানীয় ভোটাররা জানান, প্রার্থীদের সন্তানদের সরাসরি মাঠে নেমে ভোট চাইতে দেখে সাধারণ মানুষের আগ্রহ বহুগুণে বেড়েছে। এতে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।
রাজনৈতিক প্রবীণ নেতাদের মতে, পারিবারিক সম্পৃক্ততা নির্বাচনী প্রচারণায় এক ধরনের আবেগী প্রভাব তৈরি করছে, যা ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে তরুণ মুখগুলোর প্রচারণা। বাবার বিজয় নিশ্চিত করতে সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া-দাওয়া ভুলে মাঠে সময় দিচ্ছেন তারা। ভোটারদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ ও সরাসরি সংযোগে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এদিকে হেভিওয়েট আরেক প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এডভোকেট গাজী এনামুল হকের দাড়িপাল্লা প্রতীকের প্রচারণায় মুখরিত রয়েছে বিভিন্ন এলাকা।
অন্যদিকে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী জয়নাল আবেদীন টিপু, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এম. এ. হালিম এবং স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মোঃ কামরুজ্জামানও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফলে পুরো সংসদীয় আসনে ভোটের আমেজ বিরাজ করছে।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে মণিরামপুর থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ সম্রাট হোসেন।



ফেসবুক কর্নার