August 7, 2026, 8:50 am
শিরোনাম :
জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের আইনের খসড়া প্রকাশ

আমি নাটোরের মানুষকে শান্তি ও উন্নয়ন উপহার দেবো – দুলু

মনজুরুল রহমান নাটোর

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর–২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনের পর আল্লাহ যদি আমাকে বিজয়ী করেন, তাহলে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে নাটোরের বেকার যুবক-যুবতী ও শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করা।
তিনি বলেন, নাটোরের প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। আমি নাটোরের মানুষকে শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন উপহার দিতে চাই।
শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) সকালে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর–২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রুহুল আমিন তালুকদার টগর, সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে এবং আসন্ন নির্বাচনে নাটোর–২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন
মোঃ মনজুর রহমান, নাটোর প্রতিনিধি:

ফেসবুক কর্নার