July 18, 2026, 2:13 am
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

ন্যায় ও ইনসাফভিত্তিক খুলনা গড়তে হাতপাখায় ভোট চাইলেন মুফতী আমানুল্লাহ

অভয়নগর প্রতিবেদক

ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক খুলনা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা–২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় খুলনা সদর থানার ২৭ নম্বর ওয়ার্ডের বাইতুন নাজাত মসজিদ এলাকা থেকে শুরু করে মিস্ত্রিপাড়া বাজার, বি কে মেইন রোড, বাগমারা ব্রিজ, রসুলবাগ মসজিদ রোড, পূর্ব বানিয়াখামার লোহার গেট, মিস্ত্রিপাড়া খালপাড়, দক্ষিণ বানিয়াখামার, পিটিআই মোড়, রয়্যাল মোড়, সাত রাস্তার মোড়, দোলখোলা মোড় ও মৌলভীপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে মুফতী আমানুল্লাহ বলেন,
“খুলনার মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার। আমি ক্ষমতার রাজনীতির জন্য নয়—আল্লাহভীরু নেতৃত্ব ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই মাঠে নেমেছি। মানুষের জান-মাল, ইজ্জত ও ন্যায্য অধিকার রক্ষা করাই হবে আমার প্রধান অঙ্গীকার।”
তিনি আরও বলেন, জনগণের সমর্থন পেলে খুলনায় সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিক মূল্যবোধভিত্তিক প্রশাসন গড়ে তোলা হবে। দলীয় স্বার্থ নয়, বরং সাধারণ মানুষের কল্যাণই হবে তার রাজনীতির মূল লক্ষ্য।
এ সময় স্থানীয় জনগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও নগর সিনিয়র সহসভাপতি শেখ মো. নাসির উদ্দিন, নগর সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, মো. মইন উদ্দিন, আব্দুর রশিদ, আব্দুল মান্নান, মোহাম্মদ মিজান, মোহাম্মদ রিপন, মো. রমজান আলী, মো. আব্দুল্লাহ, মোহাম্মদ মঈন, মো. বাদল মীর, মো. আশরাফুল, মো. রফিকুল ইসলামসহ ওয়ার্ড ও নগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।



ফেসবুক কর্নার