June 8, 2026, 12:42 am
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

কলারোয়া রিপোর্টার্স ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হলে তালা ও কলারোয়া অঞ্চলের সার্বিক উন্নয়নে সুপরিকল্পিত কর্মসূচি বাস্তবায়ন করবেন। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক এম এ আজিজ, সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান লাল্টু, সহ-সভাপতি এস এম জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক তাজউদ্দীন আহমদ, নির্বাহী সদস্য মোর্তজা হাসান, গোলাম রসূল, রেজওয়ান উল্লাহ, জাহিদুল ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মুহা. আসাদুজ্জামান ফারুকী।



ফেসবুক কর্নার