August 4, 2026, 6:40 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের

ইসমাইল হোসেন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানানোর পাশাপাশি গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার।
মঙ্গলবার (৪ আগস্ট) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
এর আগে আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় ‘বিদ্বেষপূর্ণ বক্তব্য না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা নেই’ এমন মত প্রকাশ করেন।
তথ্য বিবরণীতে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে গণমাধ্যমের একটি অংশ আদালতের নির্দেশনা মেনে চললেও কোনো কোনো গণমাধ্যম সেটা মানছে না উল্লেখ করে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, গণমাধ্যমের একটি অংশ জুলাইয়ের চেতনায় অনুপ্রাণিত হয়ে আদালতের নির্দেশনা মানলেও কিছু গণমাধ্যম এখনো দণ্ডিত আসামির বক্তব্য প্রচার করছে। এ ধরনের কার্যক্রমে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে।’
একইসঙ্গে যেসব গণমাধ্যম ‘পতিত শেখ হাসিনার’ বক্তব্য প্রচার থেকে বিরত রয়েছে, তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছে সরকার।
তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই-অগাস্ট গণহত্যা মামলার আসামি, ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে ইতোপূর্বে নিষেধাজ্ঞা দিয়েছেন।’
এতে আরও বলা হয়, ‘সরকার জুলাই আন্দোলনের মূল চেতনা ধরে রাখতে এবং আইনি বাধ্যবাধকতা সমুন্নত রাখতে দেশের সব গণমাধ্যমকে (টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়া) পলাতক শেখ হাসিনার কোনো বক্তব্য বা বিবৃতি প্রচার না করার জন্য আবারও বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।’



ফেসবুক কর্নার