June 8, 2026, 12:39 am
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

ওসমান হাদীর স্মরণে চাঁদপুরে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন

অভয়নগর প্রতিবেদক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১০ নম্বর গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের জিএফসি একাডেমি মাঠে শহীদ শরীফ ওসমান বিন হাদীর স্মরণে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় জিএফসি একাডেমির উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যায় দেশের স্বনামধন্য ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরব, নবসুর ও মায়াবিসুর–এর শিল্পীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শিল্পীরা সংগীত ও বক্তব্যের মাধ্যমে শহীদ ওসমান হাদীর জীবন, আদর্শ ও ত্যাগ তুলে ধরেন। পুরো আয়োজনটি পরিচালনা করেন মো. আল আমিন গাজী ও ফাহিম মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় ইনকিলাবি মজলিস ফরিদগঞ্জ-কে। সংগঠনটির পক্ষে বক্তব্য রাখেন সৈকত আমিন, আশরাফ উদ্দিন ও জিহাদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ইনকিলাবি মজলিস ফরিদগঞ্জের মাহবুব রাব্বানি, তানবির হোসেন ফুহাদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়াও সাংস্কৃতিক সন্ধ্যায় এলাকার তরুণ সমাজের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখরভাবে সম্পন্ন হয়।



ফেসবুক কর্নার