June 8, 2026, 1:41 am
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

স্বাস্থ্যসেবা, বন্ধ জুটমিল চালু ও বেকার সমস্যা সমাধানই হবে প্রধান কাজ: বকুল

মামুন মোল্লা খুলনা

জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, এই আসনের জনগণের প্রধান সমস্যা স্বাস্থ্যসেবা সংকট, বন্ধ জুটমিল পুনরায় চালু এবং বেকারত্ব। নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানই হবে তার প্রধান দায়িত্ব।
গতকাল বিকাল ৪টায় নগরীর ফুলবাড়ীগেট কুয়েট রোডে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা-৩ (খান জাহান আলী থানা) ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর কায়ছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, মতিউর রহমান, ইকবাল হোসেন ইকবাল, অধ্যক্ষ তরিকুল ইসলাম, মোল্লা সোহাগ হোসেন, এনামুল হাসান ডায়মন্ড, হেলাল শরীফ, ইকবাল হোসেন মিজান, মো. আলমগীর হোসেন, রফিকুল ইসলাম রফিক, মীর শওকত হোসেন হিট্টু, গোলাম কিবরিয়া, মেহেদী হাসান বাপ্পি, শাম্মী চৌধুরী মলি, শিরিন আক্তার, সাবিনা ইয়াসমিন, চমন আরাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রকিবুল ইসলাম বকুল তার বক্তব্যে বলেন, খুলনা-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। এখানকার জনগণ মানসম্মত স্বাস্থ্যসেবা পাচ্ছে না, জুটমিল বন্ধ হয়ে হাজারো শ্রমিক বেকার হয়ে পড়েছে। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
তিনি আরও বলেন, ভোট জনগণের মূল্যবান অধিকার। তাই ভোট দেওয়ার আগে প্রার্থীর যোগ্যতা, এলাকার সঙ্গে সম্পৃক্ততা এবং পূর্বের কর্মকাণ্ড বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। একটি সঠিক ভোট আগামী দিনের সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার