July 18, 2026, 1:26 am
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

নির্বাচিত হলে কালীগঞ্জকে মডেল উপজেলা করা হবে — রাশেদ খাঁন

অভয়নগর প্রতিবেদক

নির্বাচিত হলে কালীগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও ঝিনাইদহ সদরের চার ইউনিয়ন) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খাঁন।
শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলার গাজীর বাজার স্কুল মাঠে কোলা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের চেয়ারম্যান ও নেতাকর্মীদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে। জামাল ইউনিয়নে সংঘটিত জোড়া হত্যাকাণ্ডের বিষয়টি এলাকাবাসী সবাই জানেন। এসব হত্যাকাণ্ডের বিচার অবশ্যই করা হবে। আমাকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জন করেছি—কোনো হুমকিতে আমরা ভয় পাই না।
তিনি আরও বলেন, ইনশাল্লাহ ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। আমি নির্বাচিত হলে কালীগঞ্জ উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন সাধন করা হবে। কোনো রাস্তা আর কাঁচা থাকবে না এবং সকল নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিশ্চিন্তে ও নিরাপদে বসবাস করবেন। বিএনপি সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, ধানের শীষকে বিজয়ী করতেই হবে। সবাই তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন। তার নেতৃত্বেই দেশকে এগিয়ে নিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন—
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ,
সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন,
উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন,
সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা,
বিএনপি নেতা তরিবুর রহমান সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল গাজীর বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।



ফেসবুক কর্নার