April 29, 2026, 8:59 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

শ্যামনগর বুড়িগোয়ালিনীতে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী সমাবেশ

আল হুদা মালী শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি

 সাতক্ষীরা-৪ আসনে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি”র আয়োজনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩০ জানুয়ারি) বিকালে কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, শ্যামনগর উপজেলার অবহেলিত মানুষের অধিকার আদায়ে বিএনপি সবসময় পাশে থাকবে। সুন্দরবনকেন্দ্রিক জেলে, কৃষক ও শ্রমজীবী মানুষের দুঃখ-কষ্ট লাঘবে তিনি কাজ করার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সংসদে গিয়ে এই এলাকার উন্নয়ন, বেড়িবাঁধ সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষা-স্বাস্থ্য খাতে কার্যকর ভূমিকা রাখবেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় নেতারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ড. মোঃ মনিরুজ্জামানকে বিজয়ী করার আহ্বান জানান।
সমাবেশে বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো সমাবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার