August 7, 2026, 8:51 am
শিরোনাম :
জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের আইনের খসড়া প্রকাশ

চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী মীর হেলালের গণসংযোগ, উন্নয়ন বঞ্চনা ঘোচানোর অঙ্গীকার

সাগর বড়ুয়া চট্টগ্রাম

 চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, তিনি ক্ষমতার লোভে নয়, বরং এলাকার সাধারণ মানুষের সেবার মানসিকতা নিয়েই নির্বাচনী মাঠে নেমেছেন। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে গত ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা ও অপ্রাপ্তির কষ্ট দূর করতে কাজ করবেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক, মহিলা সমাবেশ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকালে ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ড থেকে তার গণসংযোগ শুরু হয়।
পরে মুরাদঘাটায় উঠান বৈঠক এবং সেকান্দর পাড়ায় আয়োজিত পথসভায় তিনি বক্তব্য দেন। জুমার নামাজ শেষে তিনি ধলই হযরত শাহজাহান শাহ (রহ.) মাজার জিয়ারত করেন। এরপর ঐতিহ্যবাহী সরকারহাট বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং পথসভায় অংশ নেন।
বিকেলে চৌধুরী বাড়ি ও আশরাফ জামান চৌধুরী বাড়িতে গণসংযোগ শেষে তিনি হযরত গুনুশাহ দরবার শরীফ জিয়ারত করেন। দিনশেষে ধলই জনতা বাজার ও শান্তির হাটসহ বিভিন্ন এলাকায় মোট ৯টি পৃথক উঠান বৈঠক, মহিলা সমাবেশ ও পথসভায় অংশ নেন।
গণসংযোগকালে মীর হেলাল ইউনিয়নের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি তিনি স্থানীয় বাজারে ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ধলই ইউনিয়নে কয়েকটি নির্বাচনী কার্যালয়েরও উদ্বোধন করা হয়।
পথসভাগুলোতে বক্তব্যে তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে হাটহাজারীকে একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবার সুযোগ দিন।”
এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, সদস্য সচিব মোহাম্মদ গিয়াসউদ্দিন চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল ইসলাম চৌধুরী তকি, ধলই ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জিএম আজম মাস্টার, সাধারণ সম্পাদক নাসিম মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার