June 4, 2026, 10:13 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

মণিরামপুরে স্বতন্ত্র কলস প্রতীকের প্রার্থীর এজেন্টকে ৫ হাজার টাকা জরিমানা

মাসুম বিল্লাহ মনিরামপুর যশোর

যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী এম. ইকবাল হোসেনের কলস প্রতীকের নির্বাচনী এজেন্ট মো. হুমায়ন কবিরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর ২৭(ক) ধারায় এই জরিমানা আরোপ করেন যশোর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান।
তথ্য অনুযায়ী, শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মণিরামপুর উপজেলা পরিষদের গেট সংলগ্ন সরকারি প্রতিষ্ঠানের বেষ্টনীর গাছে নির্বাচনী ফেস্টুন টানানোর অভিযোগে মো. হুমায়ন কবিরকে স্বশরীরে উপস্থিত করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহির দায়ান আমিন। মোবাইল কোর্ট পরিচালনায় মণিরামপুর থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়।



ফেসবুক কর্নার