July 29, 2026, 11:39 pm

পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদক উদ্ধার

তোফাজ্জল হোসেন শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে শ্যামনগর থানার এসআই সুদেব ও এএসআই ইমরান হোসেনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী এলাকার শামসুজ্জামান গাজী (৩৫) এর রাইস মিলের পশ্চিম পাশে ওয়াপদা বাঁধসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৩৯ বোতল উইনসেরেক্স কাফ সিরাপ, ৪৪ বোতল এসকাফ কাফ সিরাপ, ৫২২টি গোমেলা-১৫ গ্রাম ক্রিম এবং ২৬১টি গোমেলা-১৫ গ্রাম ক্রিমের মোড়ক উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। পলাতক মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি মাদকবিরোধী বিশেষ অভিযানও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার