August 7, 2026, 8:48 am
শিরোনাম :
৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের আইনের খসড়া প্রকাশ ফেসবুকে লাইভে এসে অপু বিশ্বাসের খোলামেলা কথা

সমগ্র উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জ ও পাবনাসহ সমগ্র উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি এই অঞ্চলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে একসাথে বসবাস করতে চায়। তিনি বলেন, “আমাদের কাছে ধর্ম মুখ্য নয়, মানুষের মর্যাদা মুখ্য। জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারলে দেশের প্রকৃত সমস্যাগুলোর সমাধান সম্ভব।”

উত্তরাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, সিরাজগঞ্জ ও পাবনাসহ এ অঞ্চলে কৃষির পাশাপাশি ছোট ও মাঝারি শিল্পের বড় সম্ভাবনা রয়েছে। কৃষিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর পাশাপাশি লাখ লাখ তরুণ-যুবকের কর্মসংস্থান নিশ্চিত করতে নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, “ঠাকুরগাঁও থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত আমরা কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চাই। এই অঞ্চলের তাঁত শিল্পকে আধুনিকায়ন ও সম্প্রসারণ করা গেলে দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও তাঁতপণ্য ছড়িয়ে দেওয়া সম্ভব।”

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করবে। এ উদ্দেশ্যে দেশের প্রতিটি মায়ের হাতে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নের বিষয়ে তারেক রহমান বলেন, এ অঞ্চলের অনেক তরুণ বিদেশে গেলেও প্রয়োজনীয় দক্ষতার অভাবে কাঙ্ক্ষিত সুযোগ পায় না। তাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। পাশাপাশি খেলাধুলায় প্রতিভাবান তরুণদের জন্যও বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।



ফেসবুক কর্নার