July 18, 2026, 12:23 am
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

২৮-কুড়িগ্রাম-৪ আসনের নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমানকে ফুলেল সংবর্ধনা

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮-কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব মুস্তাফিজুর রহমান (মোস্তাক) বিপুল ভোটে জয়লাভ করায় তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রৌমারীর কর্তিমারী দিগলাপাড়ায় তার নিজ বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ করে নেন রৌমারী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর নেতা মো. শিপন ইসলামসহ ছাত্রশিবির ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আনন্দঘন পরিবেশে সংবর্ধনা
নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রৌমারী, রাজিবপুর ও চিলমারীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে নেতাকর্মীরা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিজয় রৌমারী-রাজিবপুর-চিলমারীর গণমানুষের বিজয়। দীর্ঘদিন অবহেলিত এ জনপদ নবনির্বাচিত এমপির নেতৃত্বে উন্নয়নের মূলধারায় যুক্ত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
কৃতজ্ঞতা প্রকাশ
সংবর্ধনা শেষে আলহাজ্ব মুস্তাফিজুর রহমান (মোস্তাক) উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এলাকার উন্নয়নে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “আপনারা যে আমানত আমার কাঁধে তুলে দিয়েছেন, আমি যেন সততা ও নিষ্ঠার সঙ্গে তার মর্যাদা রক্ষা করতে পারি। চিলমারী-রৌমারী-রাজিবপুরের মানুষের অধিকার আদায়ে আমি সংসদে সোচ্চার থাকব।”
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপির দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার