June 25, 2026, 12:24 pm
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা

গাজীপুর-১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা

অভয়নগর প্রতিবেদক

গাজীপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে মো. মজিবুর রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা, শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শনিবার বিকেলে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত ‘বিজয় মঞ্চ’-এ এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক ও গাজীপুর-১ আসনের নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়ক মো. হুমায়ুন কবির খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মজিবুর রহমান। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের ভোটাররা উপস্থিত ছিলেন।
বক্তব্যে যা বললেন নবনির্বাচিত এমপি
মো. মজিবুর রহমান তার বক্তব্যে বলেন, গাজীপুর-১ আসনে যারা তারেক রহমান ও খালেদা জিয়া–এর রাজনৈতিক অবস্থানকে দুর্বল করতে চেয়েছে, তারা মূলত বিএনপির পরিবারকে পরাজিত করতে চেয়েছে।
তিনি বলেন, “আমি যদি এসব বিষয়ে কথা না বলি, তাহলে তা বিশ্বাসঘাতকতার শামিল হবে। বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। নির্বাচনী প্রচারণার সময়ও বলেছি—ভোট বাড়ল না কমল, তা নিয়ে চিন্তা করিনি। এখনো সময় আছে, জাতীয় নেতৃত্বের পথে কেউ বাধা হয়ে দাঁড়াবেন না।”
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত নেতাকর্মীরা ভবিষ্যতে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার