July 17, 2026, 11:29 pm
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

খুলনা-৫ আসনে দাঁড়িপাল্লার শক্তি প্রদর্শন: নিরপেক্ষ নির্বাচনের দাবি পরওয়ারের

খুলনা আফিস

খুলনা অফিস।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আসন্ন নির্বাচন যদি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো হয়, তবে জাতির জন্য তা চরম দুর্ভোগ বয়ে আনবে। তিনি প্রশাসনকে নিরপেক্ষ থেকে স্বচ্ছ নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় খুলনার জিরো পয়েন্টে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন—অতীতে দলীয়ভাবে দায়িত্ব পালন করা বহু কর্মকর্তা এখন ট্রাইব্যুনালমুখী বা দেশত্যাগ করেছেন। তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, “জনগণের অভিযোগ উঠলে আপনাদেরও পালানোর পথ থাকবে না।”
তিনি আরও বলেন, কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচনই জনগণের প্রত্যাশা। ঘের দখল, মন্দির ভাঙাসহ নানান অনিয়মে জড়িতদের বিরুদ্ধে এবার জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে প্রত্যাখ্যানের শপথ নিয়েছে। একইসঙ্গে তিনি কুরআনের বিধান অনুযায়ী ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানান।
শোভাযাত্রাটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে গুটুদিয়া, ডুমুরিয়া, খর্ণিয়া, চুকনগর, আঠারোমাইল, রুদাঘরা, রঘুনাথপুর, শাহপুর, ধামালিয়া, জামিরা, ফুলতলা, দামোদর হয়ে শিরোমনি শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। আয়োজকের দাবি—শোভাযাত্রায় পাঁচ সহস্রাধিক মোটরসাইকেল অংশ নেয় এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সুশাসন, শান্তি ও উন্নত খুলনা গঠনের লক্ষ্যে পরিবর্তনের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতেই এ আয়োজন করা হয়েছে। ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তারা স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম করছেন বলেও জানান।
পথসভায় সভাপতিত্ব করেন হরিণটানা থানা আমীর জি.এম. আব্দুল গফুর।
এ সময় বক্তব্য দেন খুলনা-১ আসনের প্রার্থী মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, গাউসুল আযম হাদীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার