May 15, 2026, 12:13 am
শিরোনাম :
সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি, বাড়ানো হয়েছে টহল কার্যক্রম কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি মামলায় ৫ আসামি কারাগারে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এক বছরেও বাস্তবায়ন হয়নি জবির ‘মার্চ টু যমুনা’র তিন দাবি শেবাচিম হাসপাতালে অক্সিজেন খুলে নেওয়ার অভিযোগ, রোগীর মৃত্যুতে কর্মচারী বরখাস্ত ধামরাই সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক নিষিদ্ধ, জারি সতর্কতা নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা নেত্রকোনায় কন্যাকে নির্যাতনের অভিযোগে পিতা গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা কিশোরী উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ মান্দার শিক্ষার্থীদের সাফল্যে সংবর্ধনা

ড. ইউনূস কবে ছাড়ছেন যমুনা?

মোঃ ইসমাইল হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে গতকাল মঙ্গলবার নতুন সরকার গঠন করে বিএনপি। এ দিন বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে ড. ইউনূসের প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়। নতুন সরকার গঠিত হওয়ায় প্রশ্ন উঠেছে- রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে ড. মুহাম্মদ ইউনূস কোথায় থাকবেন?

বিদায়ী প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যমুনা ছেড়ে গুলশানে নিজস্ব বাসভবনে উঠবেন ড. মুহাম্মদ ইউনূস। সেটি আগামী সপ্তাহে হতে পারে।

এদিকে সরকারের একটি সূত্র জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠতে পারেন। এজন্য ভবনটিতে কিছু সংস্কার প্রয়োজন। এটি সংস্কারে দুই মাসের মতো সময় লাগতে পারে।

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

৫৫৯ দিন দায়িত্ব পালন শেষে গতকাল মঙ্গলবার বিদায় নেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান।

জানা গেছে, তিনি আগের পেশায় ফিরে যাবেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ও দেখভাল করতে পারেন। দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পায়।



ফেসবুক কর্নার