June 4, 2026, 6:49 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

লাগানো হয়েছে নেমপ্লেট, নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হবে গার্ড অব অনার

মোঃ ইসমাইল হোসেন

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করবেন তিনি। তার আগমন ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এরইমধ্যে নেওয়া হয়েছে আনুষ্ঠানিক ও প্রশাসনিক সব প্রস্তুতি।

বুধবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায়, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর নামফলক সরিয়ে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেমপ্লেট স্থাপন করা হয়েছে। মন্ত্রণালয়ের প্রবেশপথ, করিডর ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে।

দেখা গেছে, নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে গার্ড অব অনারের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছেন, প্যারেডের রিহার্সালও সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী প্রথমে দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, পুলিশ প্রশাসনের কার্যক্রম ও নাগরিক সেবা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিং নেওয়ার কথা রয়েছে। এদিনই মন্ত্রণালয়ের চলমান ও অগ্রাধিকারভিত্তিক ফাইলগুলো পর্যালোচনা শুরু করবেন তিনি।



ফেসবুক কর্নার