July 3, 2026, 4:56 am
শিরোনাম :
নোয়াখালীতে ময়লার স্তুপে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক

বগুড়ায় ছাত্রদল কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদল কর্মী মিলন রহমান হত্যার ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তারা আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।
উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “মিলন হত্যার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরনবী থানা পুলিশকে উদ্দেশ্য করে জানান, “হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও আসামীদের গ্রেফতার করা হয়নি। দেরি হলে কেন্দ্রীয় কর্মসূচির মাধ্যমে সারাদেশে প্রতিবাদ গড়ে তোলা হবে।”
নিহত মিলন রহমান বুড়ইল গ্রামের দিলবর রহমানের ছেলে এবং বুড়ইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার সঙ্গে জড়িত ১৩ জনকে হত্যা মামলা দায়ের করে থানায় আসামী করা হয়েছে।
উল্লেখ্য, এই হত্যাকাণ্ড ফুটবল খেলাকে কেন্দ্র করে বুড়ইল গ্রামে ঘটেছে। পার্শ্ববর্তী বীরপলি গ্রামের শামীম, শাহীন, রাজ্জাক, বুলবুলসহ সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ রাতের নামাজের পর মিলনকে ছুরিকাঘাত করে হত্যা করে।



ফেসবুক কর্নার