July 3, 2026, 5:00 am
শিরোনাম :
নোয়াখালীতে ময়লার স্তুপে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক

দুর্নীতি ও বৈষম্যমুক্ত শার্শা গড়াই অঙ্গীকার এমপি আজীজুর রহমানের

ইকরামুল ইসলাম

শার্শা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজীজুর রহমান স্থানীয়দের সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণা করেছেন, তিনি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে শার্শা উপজেলাকে দুর্নীতি ও বৈষম্যমুক্ত, আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার কাজ শুরু করবেন।
রবিবার সকালে দিহি ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আজীজুর রহমান বলেন, ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে নিজেকে জনগণের খাদেম হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে উন্নয়ন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত এমপির নেতৃত্বে দিহি ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতি ও বৈষম্যমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার