April 29, 2026, 4:25 am
শিরোনাম :
মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন জগন্নাথপুর প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার, আটক ১ চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুকে বাঁচাতে বাবার ঝাঁপ, অল্পের জন্য রক্ষা পিতা-পুত্র কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

গোমস্তাপুরে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. মিজানুর রহমানের মতবিনিময়

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান।
সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সি। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইছাহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. মিজানুর রহমান বলেন, “সরকারি দপ্তরে সাধারণ নাগরিকদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে কর্মকর্তাদের সচেতন থাকতে হবে।” তিনি সেবামুখী প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে তিনি গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর পরিচালনার জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১০০ লিটার জ্বালানি তেল অনুদান প্রদান করেন।



ফেসবুক কর্নার