July 3, 2026, 4:21 am
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

কুষ্টিয়ায় গাঁজাসহ নারী আটক

ফয়সাল আহমেদ  (ভেড়ামারা) কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ রোজিনা (৩৫) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১টার দিকে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। এ সময় ১৬ দাগ যাত্রীছাউনির একটি চায়ের দোকান থেকে তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক রোজিনা ভেড়ামারা উপজেলার ষোলদাগ ভাতপাড়া গ্রামের আশরাফুলের স্ত্রী বলে জানা গেছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিজিবি জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার