June 8, 2026, 5:07 pm
শিরোনাম :
ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রৌমারীতে নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রাম-৪ (রৌমারী-চিলমারী-রাজিবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক)-এর সঙ্গে রৌমারী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভার শুরুতে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সংসদ সদস্যকে পুষ্পস্তবক অর্পণ করে সংবর্ধনা জানানো হয়। পরে তিনি উপস্থিত কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক আলাউদ্দিন। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন চিত্র, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও গুণগত মান নিশ্চিত করা, শিক্ষা-স্বাস্থ্য ও যোগাযোগ খাতের উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক) বলেন, “রৌমারীর মানুষের জীবনমান উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। সরকারি কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়। উন্নয়নে কোনো বৈষম্য রাখা হবে না। সম্মিলিত প্রচেষ্টায় রৌমারীকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা হবে।”
সভাপতির বক্তব্যে ইউএনও আলাউদ্দিন প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার আশ্বাস দেন এবং সংসদ সদস্যের দিকনির্দেশনা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।



ফেসবুক কর্নার