June 8, 2026, 5:08 pm
শিরোনাম :
ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শক্তি সরদার (৭০) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা–রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শক্তি সরদার উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং মৃত বাল্লাক সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. আলামিন (২৫) আহত হন। তিনি উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা এবং মো. নয়ন উদ্দিনের ছেলে। আহত অবস্থায় তাকে একই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে।



ফেসবুক কর্নার