July 3, 2026, 4:03 am
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

জনদাবির মুখে রৌমারীর শাপলা চত্বর সংস্কার শুরু

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রাণকেন্দ্র ও ঐতিহ্যের প্রতীক শাপলা চত্বরের ক্ষতিগ্রস্ত ভাস্কর্য সংস্কার কাজ শুরু হয়েছে। সম্প্রতি একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভাস্কর্যটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর জনদাবির মুখে পরিবহন কর্তৃপক্ষ নিজ উদ্যোগে সংস্কার কার্যক্রম হাতে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ঢাকা থেকে আসা ‘বিক্রমপুর এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস শাপলা চত্বর অতিক্রম করার সময় ভাস্কর্যটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ভাস্কর্যের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যায়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ দেখা দেয়। দ্রুত সংস্কারের দাবি জানান সচেতন নাগরিকরা।
এ প্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে পরিবহন কর্তৃপক্ষ ক্ষতিপূরণ ও সংস্কারের দায়িত্ব গ্রহণ করে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে কারিগরদের মাধ্যমে সংস্কার কাজ শুরু হয়।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, শাপলা চত্বর রৌমারীর একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। এটি দীর্ঘদিন ভাঙা অবস্থায় থাকায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সংস্কার কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
পরিবহন কর্তৃপক্ষের এক প্রতিনিধি জানান, দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। জনমতের প্রতি সম্মান জানিয়ে দ্রুততম সময়ে মানসম্মতভাবে ভাস্কর্যটি আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
রৌমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষায় শাপলা চত্বর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্কার কাজের মান বজায় রাখতে প্রশাসন তদারকি করছে।



ফেসবুক কর্নার