June 8, 2026, 5:35 pm
শিরোনাম :
ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

তজুমদ্দিনে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ, এক যুবক আটক

অভয়নগর প্রতিবেদক

ভোলার তজুমদ্দিন উপজেলায় এক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের এক নারী (২৫) রবিবার একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পাশের গ্রামে যান। রাতের দিকে পূর্বপরিচিত কয়েকজন যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যায়। পরে তিনি যৌন নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত পরীক্ষার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সামছুল আলম সোহেল জানান, ভুক্তভোগীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তী পরীক্ষার জন্য রেফার করা হয়েছে।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, অভিযোগের ভিত্তিতে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার