June 8, 2026, 5:32 pm
শিরোনাম :
ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

পুলিশের ধাওয়া এড়াতে ধানক্ষেতে লুকালেও গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত আসামি

অভয়নগর প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধাওয়া করে আটক করেছে পুলিশ। পালানোর সময় তিনি পাশের একটি ধানক্ষেতে লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত গ্রেপ্তার হন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কাদিরের বিরুদ্ধে আদালতের জারি করা ওয়ারেন্ট ছিল এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কাদির দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি রাস্তা পার হয়ে পাশের একটি ধানক্ষেতে ঢুকে পড়েন। পুলিশ সদস্যরা তাকে অনুসরণ করে ধানক্ষেত থেকে আটক করতে সক্ষম হন।
শ্রীপুর থানার এসআই মতিউর রহমান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় ও আদালতের পরোয়ানা কার্যকর করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”
থানা সূত্রে জানানো হয়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে গাজীপুর জেলা আদালতে পাঠানো হবে।



ফেসবুক কর্নার