June 22, 2026, 10:50 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

দুর্গাপুরে পানের বরজে অগ্নিকাণ্ড, দুই চাষির ব্যাপক ক্ষতি

অভয়নগর প্রতিবেদক

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দুটি পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই বিঘা জমির পান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের বাগমারা বিলে এ ঘটনা ঘটে। আগুনে উপজেলার রসুলপুর এলাকার নজরুল ইসলামের এক বিঘা এবং পারিলা গ্রামের গোলাম নবীর প্রায় ১৮ কাঠা জমির পানের বরজ পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় মসজিদে এশা ও তারাবির নামাজ চলছিল। হঠাৎ আগুনের খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস রওনা দিলেও আগুন নিয়ন্ত্রণে আসায় তারা মাঝপথ থেকে ফিরে যায়।
ক্ষতিগ্রস্ত দুই চাষির দাবি, এতে তাদের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা জানান, আসন্ন ঈদ ও চৈত্র মাসে পানের ভালো দাম পাওয়ার আশায় বরজে পান সংরক্ষণ করেছিলেন। আগুনে সব পুড়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের ডিউটিরত কর্মী মোহাম্মদ আলী বলেন, “ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর পেয়ে আমরা ফিরে আসি।”
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



ফেসবুক কর্নার