June 2, 2026, 5:02 pm
শিরোনাম :
ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা সড়কে ধান শুকানো: কৃষকের প্রয়োজন নাকি জননিরাপত্তার হুমকি?

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, মহাসড়কে যান চলাচল বন্ধ

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রশিকনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছত্রাজিতপুর বোর্ডঘর এলাকায় একটি ড্রাম ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যান।
নিহত ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝাউবাজার এলাকার মৃত ভাদু মিস্ত্রীর ছেলে মোহা. লিয়াকত আলী (৭০)। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনামসজিদের দিক থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে একটি ড্রাম ট্রাক যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান আসছিল। এ সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ভ্যানচালক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার