June 8, 2026, 6:06 pm
শিরোনাম :
বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ

রাজারহাটে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামী পলাতক

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের রাজারহাটে নাসরিন বেগম (২৫) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার ব্রয়লার মুরগি ব্যবসায়ী নুর আলমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীরা তাকে ঘরের ভেতর অচেতন অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে আসে।
প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। ঘটনার পর থেকে স্বামী নুর আলমকে বাড়িতে পাওয়া যায়নি।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



ফেসবুক কর্নার