April 29, 2026, 1:21 am
শিরোনাম :
মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন জগন্নাথপুর প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার, আটক ১ চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুকে বাঁচাতে বাবার ঝাঁপ, অল্পের জন্য রক্ষা পিতা-পুত্র কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

জলাবদ্ধতায় ফসলহানির শঙ্কা: শিবগঞ্জে খারিয়া খাল পুনঃখননের দাবি কৃষকদের

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ছাতিয়ানপাড়া গ্রামের পশ্চিম পাশে অবস্থিত খারিয়া খাল পুনঃখননের দাবিতে আকুল আবেদন জানিয়েছেন স্থানীয় কৃষকরা। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এ খালটি বগুড়া–জয়পুরহাট সীমান্তবর্তী হাইওয়ে সড়কের একটি ব্রিজ থেকে সাকোর বিল পর্যন্ত বিস্তৃত।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও অব্যবস্থাপনায় পড়ে থাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে বর্ষা মৌসুমে কিংবা সামান্য বৃষ্টিপাতেও বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে হাজার হাজার বিঘা কৃষিজমির ধানসহ বিভিন্ন মৌসুমি ফসল নষ্ট হচ্ছে এবং কৃষকদের প্রতিবছর বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
কৃষকদের ভাষ্য, খালটি সচল থাকলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হতো। কিন্তু বর্তমানে পানি জমে থেকে জমির উর্বরতা ও উৎপাদনশীলতা কমিয়ে দিচ্ছে। এতে কৃষিনির্ভর এ অঞ্চলের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত খালটি পুনঃখনন ও সংস্কার করা হলে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং আসন্ন বর্ষা মৌসুমে ফসল রক্ষা করা সম্ভব হবে। তারা সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং কিচক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
কৃষকদের আশা, সময়মতো পদক্ষেপ গ্রহণ করা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।



ফেসবুক কর্নার