
চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ মো. সেরাজুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টা থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত সদর মডেল থানাধীন ইসলামপুর ইউনিয়নের চরবাররশিয়া করিম হাজির গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেরাজুল ইসলামকে আটক করা হয়।
তিনি চরবাররশিয়া করিম হাজির গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. সাজেমান আলী ওরফে রবিউল এবং মাতার নাম মৃত তাজকেরা বেগম।
অভিযানকালে তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।