June 8, 2026, 7:00 pm
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

আহমেদ আযম খানকে মন্ত্রিসভায় দেখতে চায় বাসাইল–সখীপুরের নেতাকর্মীরা

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের বাসাইল–সখীপুর অঞ্চলে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানকে সম্ভাব্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা। তারা মনে করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ের সম্পৃক্ততার কারণে তিনি রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
স্থানীয় শিক্ষক শফিকুল ইসলাম লোটাস বলেন, “আহমেদ আযম খান তৃণমূলের নেতা। সুখে–দুঃখে মানুষ তাঁকে পাশে পায়। আমরা চাই তিনি মন্ত্রিসভায় স্থান পান।”
ব্যবসায়ী সাইদুল ইসলাম বলেন, “তিনি মন্ত্রী হলে টাঙ্গাইলের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।”
তরুণ উদ্যোক্তা তানভীর ইসলাম রিপনের মতে, “তার নেতৃত্বে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে।”
নারী সংগঠক সুমনা ইসলাম রিলি বলেন, “নারীশিক্ষা ও নিরাপত্তা বিষয়ে তিনি দায়িত্ব পেলে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।”
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন অর রশীদ খান বলেন, দলের দুঃসময়ে অবদান ও সাংগঠনিক ত্যাগের স্বীকৃতি হিসেবে তাকে রাষ্ট্রীয় দায়িত্বে দেখা উচিত।
বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর বলেন, “বাসাইল একটি পুরনো থানা হওয়া সত্ত্বেও জাতীয় সংসদ বা মন্ত্রিসভায় এ অঞ্চল থেকে প্রতিনিধিত্বের সুযোগ খুবই কম। আমরা চাই এ অঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হোক।”
তবে এ বিষয়ে দলীয় কেন্দ্রীয় নেতৃত্বের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো জানা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রিসভা গঠন সম্পূর্ণভাবে দলীয় নীতিনির্ধারণী পর্যায়ের বিষয়।
স্থানীয় সমর্থকদের দাবি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়নের জন্য কার্যকর নেতৃত্ব প্রয়োজন। তাদের বিশ্বাস, সুযোগ পেলে আহমেদ আযম খান এ অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।



ফেসবুক কর্নার