June 8, 2026, 7:02 pm
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

কক্সবাজারে মাদক সেবনের সরঞ্জাম সহ ১ জন গ্রেপ্তার 

অভয়নগর প্রতিবেদক

কক্সবাজারের ঈদগাঁওতে মাদক সেবনের সরঞ্জামাদিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঈদগাঁও থানা পুলিশের একটি বিশেষ দল ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার শাহ ফকির বাজার সংলগ্ন স্থানে অভিযানটি পরিচালিত হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, পুলিশের একটি টিম জিয়াবুল করিম নামের একজনকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদিসহ হাতেনাতে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকায় মাদক সংশ্লিষ্টতায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির পরিচয়: জিয়াবুল হক প্রকাশ করিম (৩৮), পিতা- কবির আহম্মদ, সাং-পশ্চিম গজালিয়া, ৮নং ওয়ার্ড, ইসলামাবাদ, উপজেলা ও থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ঈদগাঁও থানার  এফআইআর নং-৬, তারিখ- ১৪ আগস্ট, ২০২৩; জি আর নং-৯০, তারিখ- ১৪ আগস্ট, ২০২৩; সময়- ১৭.১০ ঘটিকা। ধারা- ৩৬ (১) সারণির ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;  চার্জশীট :-১১২, তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৩ এ মামলায় অভিযুক্ত করা হয়েছে।
পুলিশের বার্তা:এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর। অপরাধ দমনে এবং মাদকমুক্ত ঈদগাঁও গড়তে পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা ও তথ্য প্রত্যাশা করা হচ্ছে।



ফেসবুক কর্নার