July 3, 2026, 12:43 am
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

মাদকের ভয়াল গ্রাস: বাবা-মায়ের সাক্ষ্যে শ্রীঘরে ছেলে

রাকিব সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রক্ষগাছা ইউনিয়নের চাদপুর গ্রামে মাদকসেবন ও বাবা-মাকে মারধরের অভিযোগে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পরিচালিত এ মোবাইল কোর্টে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদকাসক্তি ও পারিবারিক সহিংসতার অভিযোগ প্রমাণিত হলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে অভিযুক্তের বিরুদ্ধে তার নিজ বাবা-মা সাক্ষ্য প্রদান করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দীর্ঘদিন ধরে মাদকসেবনের কারণে অভিযুক্ত পারিবারিক অশান্তি সৃষ্টি করছিল এবং বাবা-মাকে মারধর করার অভিযোগ ওঠে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এবং রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি।



ফেসবুক কর্নার